ঢাকা

No edit

🔴 ব্রেকিং নিউজ
ঢাকাঃ
🔴 ব্রেকিং NEWS
sotorkobarta.com
সর্বশেষ খবর পেতে ভিজিট করুন www.sotorkobarta.com

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

মানিকগঞ্জের আটিগ্রামচকে সোহেল মুন্সির নেতৃত্বে কৃষিজমির মাটি কাটার অভিযোগ

প্রকাশঃ
অ+ অ-


নিজস্ব প্রতিবেদক:

মানিকগঞ্জ জেলার আটিগ্রামচক এলাকায় সোহেল মুন্সির নেতৃত্বে কৃষিজমির উর্বর মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে একটি চক্র ফসলি জমির মাটি কেটে বিক্রি করছে, ফলে জমির উৎপাদনক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনের বেলা কিংবা গভীর রাতে ট্রাকভর্তি করে মাটি সরিয়ে নেওয়া হচ্ছে। এতে করে জমি নিচু হয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে সেখানে চাষাবাদ করা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে কথা বলতে যোগাযোগ করা হলে মানিকগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুন জানান, “আমরা অভিযানে যাওয়ার আগেই অভিযুক্তরা খবর পেয়ে সরে পড়ে। আপনারা যদি তাদের ধরে আটকিয়ে আমাদের খবর দেন, তাহলে আমরা এসে আইনানুগ ব্যবস্থা নিতে পারি।”

স্থানীয়রা বলছেন, প্রশাসনের আরও কঠোর নজরদারি এবং নিয়মিত অভিযান ছাড়া এই অবৈধ মাটি কাটা বন্ধ করা সম্ভব নয়। তারা দ্রুত দোষীদের বিরুদ্ধে মামলা ও শাস্তির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, কৃষিজমির মাটি কাটা পরিবেশ ও কৃষি আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হয়। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি বলে মনে করছেন সচেতন মহল।

একটি মন্তব্য করুন