শিরোনাম: এনসিপির শীর্ষ নারী নেতৃত্বের মধ্য থেকে ৪ জন সম্ভাব্য সংরক্ষিত নারী এমপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬টি আসনে জয়ী হওয়ার ফলে **জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)*কে সংরক্ষিত নারী আসনে একজন সাংসদ পাচ্ছেন। তবে কারা সেই আসনে যাবে তা নিয়ে দলটির ভেতরে–বাইরে জোর আলোচনা:
এনসিপির আঞ্চলিক ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে নিশ্চিত তথ্য জানা গেছে, দলটির কয়েকজন নারী নেত্রী হচ্ছেন সংরক্ষিত আসনের জন্য সক্রিয় প্রার্থী এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে:
মনিরা শারমিন – এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক।
দিলাশানা পারুল – ঢাকা-১৯ আসনে শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
ইঞ্জি নাবিলা তাসনিদ – ঢাকা-২০ আসনে শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
ডা. মাহমুদা মিতু – দলের যুগ্ম সদস্য সচিব এবং কেন্দ্রীয় নেতৃত্বের একজন সক্রিয় নারী নেতা।
দলীয় সূত্রে জানা গেছে, মনিরা শারমিন ও ইঞ্জি নাবিলা তাসনিদের নামে সবচেয়ে বেশি সমর্থন ও আলোচনা চলছে। বিশেষ করে ইঞ্জি নাবিলা তাসনিদকে নিয়ে শুভেচ্ছা ও উৎসাহ জানাচ্ছেন দলের বিভিন্ন স্তরের কর্মী–সমর্থকরা।
যদি সংরক্ষিত আসনে আরও একজন সুযোগ পান, তাহলে ধামরাইয়ের সমাজ ও স্থানীয় রাজনীতির জন্য তা অত্যন্ত ইতিবাচক হবে বলে মনে করেন অনেকেই।
এনসিপি কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসলে চূড়ান্ত নামগুলো প্রকাশ করা হবে

Post a Comment