ন্যাশনাল প্লাজা বহুমুখি সমবায় সমিতির ২০ একর জমি আত্মসাত চেষ্টার অভিযোগ
নিজস্ব প্রতিনিধিঃ
ন্যাশনাল প্লাজা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্যদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ উঠেছে, সমিতির সাবেক সহ-সভাপতি মোঃ আইয়ুব আলী সিকদার ও তার সহযোগীরা প্রতারণার মাধ্যমে সমিতির ভূমি সংস্কার বোর্ড থেকে লিজ নেওয়া ২০ একর জমি আত্মসাতের চেষ্টা চালাচ্ছেন।
জানা গেছে, তৎকালীন সময়ে সমিতির সহ-সভাপতি থাকাকালে আইয়ুব আলী সিকদারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ প্রমাণিত হলে সদস্যরা তাকে বহিষ্কার করেন।
বহিষ্কারের পর থেকেই তিনি আওয়ামী লীগের কিছু প্রভাবশালী নেতার আশ্রয় নেন এবং আওয়ামী যুবলীগের ‘শুটার সাদ্দাম বাহিনী’র সহায়তায় সমিতির ওই সম্পত্তি দখল করে নেন বলে অভিযোগ।
বর্তমানে সিকদার ও তার অনুসারী মোঃ মতিউর রহমান, মোঃ আব্দুল হালিমসহ কয়েকজন বিএনপি ও আওয়ামী লীগ নেতা মিলে একটি চক্র সক্রিয় হয়েছে।
গত শুক্রবার ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ, জে,সালাউদ্দিন নাগরি আশুলিয়ার ভূমি সংস্কার বোর্ড এর বিশ একর জমি দেখতে আসেন তার পর আইয়ুব শিকদার গং আরো সক্রিয় থেকে হয়ে উঠেছে।
তারা সদস্যদের নামে ভুয়া তালিকা তৈরি করে জমি বণ্টনের কথা বলে বহিরাগত লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করছেন।
ইতিমধ্যে তারা জাল বিজ্ঞপ্তি দিয়ে সদস্যদের কাছ থেকে ‘লিজ নবায়ন বাবদ’ টাকা আদায়ের চেষ্টা চালানো হচ্ছে, যার নমুনা সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
আসল সদস্যরা জানান, আদালত ও ভূমি সংস্কার বোর্ডে বিষয়টি তুলে তারা আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন যাতে প্রতারক চক্রের গ্রেপ্তার হয় এবং বৈধ সদস্যরা যাতে তাদের অধিকার ফিরে পান।
এ বিষয়ে অভিযুক্ত আইয়ুব আলী বলেন আমি উক্ত সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি কিন্তু তার বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি তিনি।

Post a Comment