ঢাকা

No edit

🔴 ব্রেকিং নিউজ
ঢাকাঃ
🔴 ব্রেকিং NEWS
sotorkobarta.com
সর্বশেষ খবর পেতে ভিজিট করুন www.sotorkobarta.com

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদে অনিয়মের অভিযোগ

প্রকাশঃ
অ+ অ-


নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ

ঢাকার সাভার উপজেলার তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদে সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। স্থানীয়দের দাবি, ইউনিয়ন পরিষদে সরকারি বিভিন্ন সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে চরম ভোগান্তি ও হয়রানির শিকার হতে হচ্ছে।

অভিযোগ রয়েছে, জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সেবায় অনিয়ম, অতিরিক্ত অর্থ আদায় ও দীর্ঘসূত্রিতার কারণে ক্ষুব্ধ হয়ে উঠেছেন ইউনিয়নের সাধারণ মানুষ। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, “সরকারি সেবা পেতে গেলে নানা অজুহাতে ঘুরানো হয়, অথচ দ্রুত কাজ করাতে হলে বাড়তি টাকা দাবি করা হয়।”

এছাড়াও ইউনিয়নের বিভিন্ন রাস্তা উন্নয়ন কাজেও অনিয়মের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। তাদের দাবি, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার এবং কাজের স্বচ্ছতার অভাবে অল্প সময়ের মধ্যেই অনেক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, জনপ্রতিনিধিদের কাছ থেকে তারা উন্নয়ন ও সেবার প্রত্যাশা করেছিলেন। কিন্তু বাস্তবে উপকারের চেয়ে ভোগান্তিই বেশি পেতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসী অনিয়মের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

একটি মন্তব্য করুন