ধামরাই পৌরসভা নির্বাচনে নতুন মুখ রিয়াজুল ইসলাম, জনমতে এগিয়ে
স্টাফ রিপোর্টার প্রতিনিধি
ঢাকা জেলার ধামরাই উপজেলার ঐতিহ্যবাহী ধামরাই পৌরসভা নির্বাচনে নতুন আলোচনায় উঠে এসেছেন মেয়র প্রার্থী রিয়াজুল ইসলাম। তিনি পৌরসভার ১নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে একজন সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তি হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, রিয়াজুল ইসলাম একজন সফল ব্যবসায়ী হওয়ার পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এলাকার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
ধামরাই পৌরসভার বিভিন্ন এলাকায় পরিচালিত অনানুষ্ঠানিক জনমত জরিপে দেখা গেছে, আসন্ন মেয়র নির্বাচনে রিয়াজুল ইসলামের জনপ্রিয়তা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। অনেকেই মনে করছেন, তিনি নির্বাচিত হলে পৌরসভার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
স্থানীয় বাসিন্দাদের মতে, রিয়াজুল ইসলাম একজন ন্যায়পরায়ণ ও দুর্নীতিবিরোধী ব্যক্তি। তিনি সবসময় সঠিক সিদ্ধান্ত গ্রহণে সচেষ্ট থাকেন এবং অন্যায়ের সঙ্গে কখনো আপস করেন না।
দলমত নির্বিশেষে পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার প্রতি সমর্থন জানাচ্ছেন। সাধারণ মানুষের আশা, নির্বাচনে জয়ী হলে তিনি ধামরাই পৌরসভাকে একটি আধুনিক ও উন্নত নগরীতে রূপান্তর করবেন।

Post a Comment