ঢাকা

No edit

🔴 ব্রেকিং নিউজ
ঢাকাঃ
🔴 ব্রেকিং NEWS
sotorkobarta.com
সর্বশেষ খবর পেতে ভিজিট করুন www.sotorkobarta.com

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জরুরি পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর মহড়া

প্রকাশঃ
অ+ অ-


কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে জরুরি পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রস্তুতিমূলক ‘জরুরি পরিস্থিতি মোকাবিলা মহড়া’ আজ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার হাউজিং এষ্টেট মাঠে এই মহড়ার আয়োজন করা হয়।

মহড়ায় নির্বাচনকালীন একটি সম্ভাব্য সংকটময় পরিস্থিতি উপস্থাপন করা হয়। এতে দেখানো হয়, ১২ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখের নির্বাচনের দিনে সারাদেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলাকালে হঠাৎ একটি ভোট কেন্দ্রে দু’টি দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাব যৌথভাবে দায়িত্ব পালন করে। এ সময় সন্ত্রাসী হামলায় কয়েকজন ভোটার ও একজন সহকারী প্রিজাইডিং অফিসার আহত হন।

পরিস্থিতির অবনতি ঘটলে বেসামরিক প্রশাসনের অনুরোধে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়। তাৎক্ষণিকভাবে একটি সেনা টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে পরিস্থিতি আরও জটিল হলে ডিভিশন রিজার্ভ ফোর্স থেকে আর্মার্ড পার্সোন্যাল ক্যারিয়ার (এপিসি) এবং হেলিকপ্টারের মাধ্যমে অতিরিক্ত সেনাসদস্য দ্রুত মোতায়েন করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর সময়োপযোগী, সমন্বিত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যেই ভোট কেন্দ্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা সম্ভব হয়। আহতদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারের মাধ্যমে কুমিল্লা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।

এটি ছিল নির্বাচনে সেনা মোতায়েনের অংশ হিসেবে আয়োজিত একটি প্রস্তুতিমূলক জরুরি প্রস্তুতিমূলক মহড়া, যা ৩৩ পদাতিক ডিভিশন কর্তৃক ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পর্যায়ক্রমে নোয়াখালী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়। এই মহড়ার মাধ্যমে সংশ্লিষ্ট ফরমেশন ও ইউনিটসমূহের দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা, সমন্বিত কমান্ড ও কন্ট্রোল ব্যবস্থা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি বাস্তবভিত্তিকভাবে যাচাই করা হয়।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে সারাদেশে নির্বাচনি দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ৩৩ পদাতিক ডিভিশনের অধীনস্থ ইউনিটসমূহ ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী ও নোয়াখালী জেলায় মোতায়েন রয়েছে। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। আজ পরিচালিত এই মহড়া সেনাবাহিনীর পেশাদারিত্ব ও প্রস্তুতির সুস্পষ্ট প্রমাণ।

মহড়ায় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা, কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিকসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

একটি মন্তব্য করুন